নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

খেলা

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে।শনিবার

2026-04-11T12:25:12+00:00
2026-04-11T13:28:24+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:২৫ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ১:২৮ পিএম
প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ছবি : সংগৃহীত
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে।

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আসন্ন সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল প্রকাশ করে।

Advertisement
সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়। পরে গত মঙ্গলবার ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল। 

মাত্র তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া তামিমের বোর্ডের সামনে শুরুতেই চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা। নতুন বোর্ড কেমন দল গঠন করে, কারা সুযোগ পান, কারা বাদ পড়েন; এসব নিয়ে গুঞ্জনের মাঝেই অপেক্ষার অবসান ঘটাল বিসিবি।

অবশ্য তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল প্রথম দুই ওয়ানডের দল প্রকাশ করেছে বিসিবি। তবে সেখানে নেই কোনো চমক। সবশেষ পাকিস্তান সিরিজে বুলবুলের বোর্ড ওয়ানডেতে যে দল দিয়েছিল, সে একই দলই প্রকাশ করেছে তামিমের বোর্ড।


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ম্যাচটি হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৩ এপ্রিল।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ এপ্রিল, চট্টগ্রামে। একই ভেন্যুতে পরের ম্যাচ ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে।

বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নিউজিল্যান্ড  সিরিজ  ওয়ানড  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: