দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

চট্টগ্রাম নগরীর ষোলশহরে চিটাগাং শপিং কমপ্লেক্সে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের সঠিক

2026-04-11T13:00:23+00:00
2026-04-11T13:00:23+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:০০ পিএম 
চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন নেভাতে গিয়ে তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে বিশ্রাম নিচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর ষোলশহরে চিটাগাং শপিং কমপ্লেক্সে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন। এর আগে শনিবার (১১ এপ্রিল) সকালে আগুনের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে এখনও সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।’

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসনে বলেন, ‌চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মার্কেটের অভ্যন্তরে জমে থাকা ধোঁয়ার কারণে ভেতরে কেউ আছে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। আমাদের ফায়ার ফাইটাররা ধোঁয়ার মধ্যে মার্কেটের অভ্যন্তরে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হতে সময় লাগবে।


/কহু



  বিষয়:   আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: