রেকর্ড মুনাফায় সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে সিটি ব্যাংক পিএলসি। সদ্যসমাপ্ত বছরে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৪

2026-04-12T01:46:26+00:00
2026-04-12T01:46:26+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
রেকর্ড মুনাফায় সিটি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম 
সংগৃহীত ছবি
২০২৫ সালে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে সিটি ব্যাংক পিএলসি। সদ্যসমাপ্ত বছরে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সিটি ব্যাংকের নিট মুনাফা ছিল ১ হাজার ১৪ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে প্রায় ৩১ শতাংশ।

Advertisement
বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ হিসেবে দেওয়া হবে।

এদিকে, প্রস্তাবিত লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ৭ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মে। 
  বিষয়:   সিটি  ব্যাংক  পিএলসি  মুনাফা  রেকর্ড 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: