ফল যা-ই হোক, জয় আমাদেরই হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘অত্যন্ত গভীর’ আলোচনায় যুক্ত রয়েছে। তিনি আরও বলেন, ফলাফল যাই হোক না

2026-04-12T05:39:16+00:00
2026-04-12T06:22:45+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফল যা-ই হোক, জয় আমাদেরই হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ এএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৬:২২ এএম
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘অত্যন্ত গভীর’ আলোচনায় যুক্ত রয়েছে। তিনি আরও বলেন, ফলাফল যাই হোক না কেন, জয় যুক্তরাষ্ট্রেরই হবে। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি বৈঠক বলে উল্লেখ করা হয়েছে।

Advertisement
আল জাজিরার তথ্য অনুযায়ী, আলোচনার প্রথম দিনে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা প্রায় আড়াই ঘণ্টা একটি প্রাথমিক বৈঠকে অংশ নেন।


হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

প্রথমে আলোচনাটি একদিনের জন্য নির্ধারিত থাকলেও, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে এটি আরও একদিন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই যুদ্ধবিরতির আওতায় ইসলামাবাদে এই আলোচনা চলছে।

ইরান আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি।
  বিষয়:   মার্কিন  প্রেসিডেন্ট  ডোনাল্ড  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: