ওরস থেকে ফেরার পথে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার আমতলীতে ওরস মহফিল থেকে ফেরার পথে অটোরিকশার নিচে চাপা পড়ে জুনায়েদ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৩

2026-04-13T16:52:22+00:00
2026-04-13T16:52:22+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ওরস থেকে ফেরার পথে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৫২ পিএম 
প্রতীকী ছবি
বরগুনার আমতলীতে ওরস মহফিল থেকে ফেরার পথে অটোরিকশার নিচে চাপা পড়ে জুনায়েদ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেপুড়া বাজার সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া গাজী কালুর দরগায় রোববার রাতে বার্ষিক ওরস মহফিল অনুষ্ঠিত হয়। রাতভর ওরস শেষে সকালে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশাটিতে উঠে জুনায়েদ। সকাল সাড়ে ১০টার দিকে টেপুড়া বাজার সড়কের মোড় ঘুরানোর সময় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় জুনায়েদ। এতে তার মাথার খুলি ভেঙে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহত জুনায়েদের বাড়ি পাশের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামে। তার বাবার নাম আবু সায়েদ।

আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

সময়ের আলো/জোই


  বিষয়:   ওরস  অটোরিকশা  চাপা  শিশু  মৃত্যু  বরগুনা  আমতলী উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: