নিখোঁজের ১১ দিন পরেও খোঁজ মেলেনি তন্ময়ের

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো

2026-04-13T18:49:28+00:00
2026-04-13T18:50:07+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিখোঁজের ১১ দিন পরেও খোঁজ মেলেনি তন্ময়ের
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৬ ৬:৫০ পিএম
সামিয়াত আরাফাত তন্ময়। ছবি : সময়ের আলো
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা।

নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভুঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তন্ময় গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ তন্ময়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে তার মা খাওয়া-দাওয়া ছেড়ে একেবারে ভেঙে পড়েছেন। এ ঘটনায় গত ৫ এপ্রিল বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তন্ময়ের বাবা।


মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আফসারুল ইসলাম বলেন, ঘটনার দিন আসরের নামাজের সময় তন্ময় ও তার সহপাঠী সাইফুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের দুজনের কেউই আর ফিরে আসেনি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নিখোঁজ  মাদ্রাসা  ছাত্র  তন্ময়  নোয়াখালী  বেগমগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: