মঙ্গলবার টেকনাফ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামীকাল (১৪ এপ্রিল) প্রথমবারের মতো টেকনাফ প্রথম সফরে আসছেন সালাহ উদ্দিন আহমেদ।কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে

2026-04-13T20:39:44+00:00
2026-04-13T20:39:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মঙ্গলবার টেকনাফ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামীকাল (১৪ এপ্রিল) প্রথমবারের মতো টেকনাফ প্রথম সফরে আসছেন সালাহ উদ্দিন আহমেদ। 

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত ‘কৃষি কার্ড’ বিতরণ উপলক্ষে কাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কক্সবাজারে কৃষকদের মাঝে কার্ড তোলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে এই প্রি- পাইলটিং প্রকল্পের উদ্ভোধন করবেন।

যার আওতায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ব্লকের (১-৩) ৩টি ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। নতুন সরকারের ঘোষণা এবং চাহিদা অনুযায়ী জেলা ও উপজেলা কৃষি অধিদপ্তর ইতোমধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানা গেছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত মার্চ মাসেই প্রকল্প এলাকায় জরীপ কার্যক্রম সম্পন্ন করে। আধুনিক ও উন্নত প্রক্রিয়া অনুসরণ এবং ডোর টু ডোর সার্ভের মাধ্যমে প্রকৃত ১ হাজার ৬৯৮ জন কৃষককে ‘সুবিধাভোগী কৃষক’ হিসেবে সিলেকশন করা হয়েছে। নিখুঁত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত কৃষকরাই স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সরাসরি ‘কৃষি কার্ড’ গ্রহণ করবেন। 

কৃষি অফিস জানায়, ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষকদের মধ্য হতে কৃষি, খামারি (প্রাণী সম্পদ), মৎস্য এবং লবণ চাষীরা জরিপের আওতায় অন্তর্ভুক্ত ছিল। 

আরও পড়ুনকৃষি অফিস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সোনালী ব্যাংক টেকনাফ শাখায় বাছাইকৃত কৃষককে ফ্রি অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কৃষকদের নির্দিষ্ট অ্যাকাউন্টেই সরকার কর্তৃক প্রদত্ত আড়াই হাজার টাকা জমা হবে। যা অ্যাকাউন্ট হোল্ডারের কৃষি কার্ডের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে। 


সূত্র আরও জানায়, কৃষকরা উক্ত টাকা সরাসরি উত্তোলন করতে পারবেন না। কেবল তারা স্ব স্ব এলাকায় কৃষি অফিস কর্তৃক অনুমোদিত সার ডিলার, বীজের ডিলার, কীটনাশকের ডিলার ও পোল্ট্রি ফিডের ডিলার থেকে ব্যাংকের জমাকৃত টাকা কার্ডের মাধ্যমে প্রয়োজন মতো মালামাল ক্রয় বা সংগ্রহ করতে পারবেন। 

ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা ও সহজ শর্তে কৃষি ঋণসহ ১০ ধরনের সুবিধা পাবেন কার্ডধারী কৃষকেরা।

এদিকে, সরকারের ঘোষণা অনুযায়ী অতি অল্প সময়েই কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে জেনে কৃষকরা খুবই খুশী এবং আনন্দিত। তারা সরকার প্রধান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এফআর


  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: