আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী বোঝাই একটি ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এতে শিশুসহ অন্তত ২৫০ জন আরোহী

2026-04-15T09:31:02+00:00
2026-04-15T09:31:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ইউএনএইচসিআর
আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৩১ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী বোঝাই একটি ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এতে শিশুসহ অন্তত ২৫০ জন আরোহী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। গত মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪ এপ্রিল আরোহী নিয়ে ট্রলারটি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। তবে মাঝপথে আন্দামান সাগরে তীব্র বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এবং অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়ার কারণে এটি তলিয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রলারটিতে প্রায় ২৮০ জন আরোহী ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছরই নিপীড়ন ও গৃহযুদ্ধ থেকে বাঁচতে মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা এবং কিছুসংখ্যক বাংলাদেশি নাগরিক সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পাড়ি দেওয়ার চেষ্টা করেন। জরাজীর্ণ ও ছোট ট্রলারে গাদাগাদি করে এই বিপজ্জনক যাত্রা প্রায়ই প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।

ধারণা করা হচ্ছে, ট্রলারটিতে থাকা রোহিঙ্গারা কক্সবাজারের শরণার্থী শিবির থেকে উন্নত জীবনের আশায় সমুদ্রযাত্রা করেছিলেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১০ লক্ষাধিক রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছেন। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক জান্তা ও সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলায় সেখানকার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।


/কহু



  বিষয়:   আন্দামান সাগর  ট্রলার  রোহিঙ্গা  বাংলাদেশি  নিখোঁজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: