খেতের ধান খেয়ে ফেলায় বাবুই পাখির ২৯ ছানা হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখির শৈল্পিক বাসাগুলো দুলছিল তালগাছের পাতায়। সেই বাসায় ছিল আগামীর স্বপ্ন— ছোট ছোট ছানা আর ফুটে

2026-04-15T21:46:12+00:00
2026-04-15T23:48:07+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
সারাদেশ
খেতের ধান খেয়ে ফেলায় বাবুই পাখির ২৯ ছানা হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ১১:৪৮ পিএম
মাটিতে পড়ে থাকা বাবুই পাখির ভাঙা বাসা। ছবি : সময়ের আলো
প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখির শৈল্পিক বাসাগুলো দুলছিল তালগাছের পাতায়। সেই বাসায় ছিল আগামীর স্বপ্ন— ছোট ছোট ছানা আর ফুটে ওঠার অপেক্ষায় থাকা ডিম। তবে সামান্য কিছু ধানের মায়ায় সেই স্বপ্নগুলোকে পিষে ফেললেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী।

অভিযোগ উঠেছে, জমির ধান খেয়ে ফেলার দায়ে ২৭টি বাবুই পাখির বাসা ভেঙে ২৯টি ছানা ও অসংখ্য ডিম ধ্বংস করেছেন এক ‘পাষাণ’ কৃষক। তার নাম বাচা মিয়া (৪৮)। এ ঘটনায় তাকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালত পরিচালনা করে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুক। 

দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া পোপাদিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। 

ইউএনও মেহেদি হাসান ফারুক বলেন, গ্রামবাসী ও স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীদের কাছ থেকে অভিযোগ আসে। পরে আমরা অভিযান পরিচালনা করি। গ্রামবাসীর অভিযোগ বাচা মিয়া তালগাছ থেকে বাবুই পাখির ২৭ বাসা ভেঙে অনেকগুলো ছানা ও ডিম ধ্বংস করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে ২৯টি মৃত ছানা এবং বেশ কিছু ভাঙা ডিম পেয়েছি। 


এ ঘটনায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে বলেছেন, বাবুই পাখি খেতের ধান খেয়ে ফেলছিল। তাই তিনি এই জঘন্য কাজ করেছেন।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  ধান  মায়া  নিভে গেল  বাবুই পাখি  প্রাণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: