দর্শকদের স্বীকৃতি শিল্পীকে অনুপ্রাণিত করে

মাসুদুর রহমান

আনন্দ সময়

ঈদের আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় খল চরিত্রে অভিনয় করে সাড়া জাগিয়েছেন ছোটপর্দার অভিনেতা সোহেল মণ্ডল।

2026-04-16T04:04:28+00:00
2026-04-16T04:04:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
দর্শকদের স্বীকৃতি শিল্পীকে অনুপ্রাণিত করে
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:০৪ এএম 
সোহেল মণ্ডল। সংগৃহীত ছবি
ঈদের আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় খল চরিত্রে অভিনয় করে সাড়া জাগিয়েছেন ছোটপর্দার অভিনেতা সোহেল মণ্ডল। নতুন সিনেমার নানা বিষয় ও অভিনয়ের ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান

‘রাক্ষস’-এর সাফল্য কেমন উপভোগ করছেন?
সিনেমাটি দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলেছে। সবার অভিনয়ই দর্শক গ্রহণ করেছেন। আসলে আমাদের সবার ভালো করার শতভাগ চেষ্টা অব্যাহত ছিল। সিনেমায় নিজের খল চরিত্রটির জন্য পরিচালক যেভাবে বলেছেন সেভাবে কাজ করেছি। চরিত্রটি দর্শকদের মাঝে কৌতূহল ও উন্মাদনা সৃষ্টি করেছে। চরিত্রটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এসব ভালো লাগছে। তৃপ্তি ও আনন্দ অনুভব করছি।

দর্শক প্রশংসা শিল্পীকে কতটা দায়িত্ববান করে?
প্রতিটি শিল্পীই কাজ করেন দর্শকদের জন্য। তাদের যেকোনো ধরনের স্বীকৃতিই শিল্পীকে অনুপ্রাণিত করে। সামনের প্রতিটি কাজের ক্ষেত্রে আরও সচেতনতা ও দায়িত্ববান করে তোলে। শিল্পীরা চেষ্টা করেন শতভাগ ভালো করার কিন্তু হয়তো সবসময় তা সম্ভব হয়ে ওঠে না।

চরিত্রটির জন্য আপনার প্রস্তুতি কেমন ছিল?
খুব বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না। কারণ সিনেমার শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে আমি যুক্ত হয়েছিলাম। তবে সিনেমার শুটিংয়ের গ্যাপে গ্যাপে যে সময়গুলো ছিল তাতে নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম। বিশেষ করে শারীরিক গঠন নিয়ে কাজ করেছি। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে নিজের লুক পরিবর্তন করেছি। গল্প শুনে প্রথমে চরিত্রটি বোঝার চেষ্টা করেছি, গভীরে ঢুকেছি। পরিচালকের সঙ্গে বারবার বসেছি। তিনি যেভাবে চেয়েছেন চরিত্রটি সেভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।

খল চরিত্রে কি নিয়মিত হবেন?
আসলে নির্দিষ্ট কোনো ছকে আবদ্ধ থাকতে চাই না। নেগেটিভ, পজিটিভ সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। অভিনয়ে সবসময় নতুনত্ব রাখতে ভালো লাগে। ইচ্ছে করে যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে। আমি চাই নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করতে। নানা অবতারে দর্শকের কাছে নিজেকে হাজির করার মধ্যেই পরিপূর্ণ তৃপ্তি।

সামনে আর কী কাজ আসছে আপনার?
কুরবানি ঈদে মুক্তি পাবে আমার আরেক সিনেমা ‘বনলতা সেন’। পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এই সিনেমাটিও আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছি। জীবনানন্দ দাশের ওপর নির্মিত সিনেমা এটি। পর্দায় আমি জীবনানন্দ দাশ এবং জীবনানন্দ দাশের জীবনকে আমি খুঁজে ফিরি। আশা করছি এই সিনেমাটিও দর্শক পছন্দ করবেন।

নাটকে কি অভিনয় কমিয়ে দিয়েছেন?
নাটক কমিয়ে দিইনি, বরং প্রচুর নাটক করতে চাই। কিন্তু মানসম্মত কাজের অভাব। গতানুগতিক গল্প ও চরিত্রে মন টানে না বলেই নাটকে কম দেখা যায়। আমি চাই গুণী পরিচালকদের সঙ্গে কাজ করতে। তারা যদি আমাকে সুযোগ দেন তা হলে কাজ করতে পারব। ভালো প্রজেক্ট বা চ্যালেঞ্জিং কোনো চরিত্রের প্রস্তাব পেলে অবশ্যই নাটকে নিয়মিত হব। ভালো কাজের অপেক্ষায় আছি, সুযোগ পেলে অবশ্যই করব।

সময়ের আলো/আআ



Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: