নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে আপেল-বাবু

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (নোইউজে) ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডেইলি বাংলাদেশ ডায়েরি পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব

2026-04-16T13:04:02+00:00
2026-04-16T13:04:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে আপেল-বাবু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:০৪ পিএম 
আব্দুল মোতালেব আপেল ও শাহাদাৎ হোসাইন বাবু। ছবি : সংগৃহীত
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (নোইউজে) ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডেইলি বাংলাদেশ ডায়েরি পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বাবুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর মেয়াদে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। 

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি এহসানুল হক খসরু, সহসভাপতি হিসেবে রয়েছেন দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সহসভাপতি হিসেবে রয়েছেন দৈনিক আজকের প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন।


এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, দৈনিক জাতীয় বাংলাদেশ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক নয়া সকাল পত্রিকার সম্পাদক জুয়েল রানা লিটন, দফতর সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক মুক্ত খবর এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু ছায়েদ।

কোষাধ্যক্ষ পদে রয়েছেন দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি নূর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস, তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি রনি চৌধুরী ইমন। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আনন্দ টিভির নোয়াখালী প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন, ইসলামিক টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি কামরুল হাসান কানন, দৈনিক আমাদের খবর পত্রিকার নোয়াখালী প্রতিনিধি নুসরাত রুমু।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবু এবং দায়িত্বপ্রাপ্ত সবাই দেশ ও জনগণের স্বার্থে ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   নোয়াখালী  সাংবাদিক ইউনিয়ন  নেতৃত্ব  আপেল  বাবু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: