সংসদের সাউন্ড সিস্টেম ইস্যুতে ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদে স্থাপিত সাউন্ড সিস্টেমকে কেন্দ্র করে ওঠা অনিয়মের অভিযোগে তদন্ত জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রেক্ষিতে ঠিকাদারি

2026-04-16T13:30:29+00:00
2026-04-16T13:30:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংসদের সাউন্ড সিস্টেম ইস্যুতে ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৩০ পিএম 
দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে স্থাপিত সাউন্ড সিস্টেমকে কেন্দ্র করে ওঠা অনিয়মের অভিযোগে তদন্ত জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’-এর প্রধান নির্বাহী জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক প্রবীর দাসের নেতৃত্বে একটি তদন্ত দল তাকে বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সংসদের অডিও সিস্টেম স্থাপন ও পরবর্তী সংস্কার কাজ- দুই ক্ষেত্রেই আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনের সময় বড় অঙ্কের অনিয়ম ঘটে। পরবর্তীতে সংস্কার কাজের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ ওঠে, যা নতুন করে অনুসন্ধানের ভিত্তি তৈরি করে।
আরও পড়ুন

অভিযোগ রয়েছে, প্রায় চার কোটি টাকার একটি সংস্কার প্রকল্প নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে কাজটি পরিচালনা করে জাহিদুরের প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কিছু সরকারি সংস্থার যোগসাজশ ছিল বলেও তদন্তে উঠে আসছে।

দুদক আরও জানিয়েছে, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুধু প্রকল্প বাস্তবায়নে অনিয়মই নয়, বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগও রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

এ ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা বলছেন, প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও তদারকির পুরো প্রক্রিয়াই খতিয়ে দেখা হচ্ছে, যাতে অনিয়মের প্রকৃত চিত্র সামনে আনা যায়।

এএডি/


  বিষয়:   সংসদ  সাউন্ড  সিস্টেম  ঠিকাদার  জাহিদুর  দুদক  জিজ্ঞাসাবাদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: