ঢামেকে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত (৭৫) বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৪টার দিকে এই

2026-04-16T15:03:19+00:00
2026-04-16T15:03:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢামেকে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত, চালক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:০৩ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত (৭৫) বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে কামরান মোল্লা নামে এক ব্যক্তি জানান, তাদের বাসা বাড্ডায়।

এদিন ভোর ৪টার দিকে এক জরুরি রোগী নিয়ে হাসপাতালে এসেছিলেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেট দিয়ে ঢুকার সময় পুলিশ ক্যাম্পের সামনে রাস্তায় বস্তা মুড়িয়ে শুয়ে ছিল ওই বৃদ্ধা নারী। তবে প্রাইভেটকার চালক আলম সেটি বুঝতে পারেনি। সে ভেবেছিল, খালি বস্তা ফেলে রেখেছে কেউ। গাড়ির ভিতর জরুরি রোগী থাকায় দ্রুত সে সেটির উপর দিয়েই চলে আসে। পরে বুঝতে পেরে গাড়ি থামিয়ে ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করান। পরবর্তীতে চিকিৎসাধীন ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গাড়ি চালক আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ওই নারী ভবঘুরে প্রকৃতির। রাতে ক্যাম্পের সামনে বস্তা মুড়ি দিয়ে ঘুমিয়ে ছিল। শাহবাগ থানা ঘটনাটি তদন্ত করছে।

এএডি/


  বিষয়:   ঢামেক  প্রাইভেটকার  বৃদ্ধা  নিহত  চালক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: