নিয়ন্ত্রণ হারিয়ে বাস চাপায় নিহত পথচারী

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে হাইওয়ে

2026-04-16T16:05:05+00:00
2026-04-16T16:06:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিয়ন্ত্রণ হারিয়ে বাস চাপায় নিহত পথচারী
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:০৫ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৪:০৬ পিএম
দুর্ঘটনা কবলিত বাসের পাশে নিহত পথচারীর মরদেহ। ছবি : সময়ের আলো
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মাধাইয়ার দোতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে পড়ে যান ওই পথচারী। তাকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুৎ খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।


এ সময় পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ খুঁটিটি ভেঙে পড়ে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নিয়ন্ত্রণ হারিয়ে  বাস চাপা  নিহত  পথচারী  কুমিল্লা  চান্দিনায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: