সরকারের যুগান্তকারী পরিকল্পনা ও উদ্যোগ

সম্পাদকীয়

মতামত

বর্তমান বাংলাদেশ একটি পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর পথরেখা তা দিনকে দিন দৃশ্যমান হয়ে উঠছে। চলমান

2026-04-17T15:58:32+00:00
2026-04-17T15:58:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
মতামত
পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
সরকারের যুগান্তকারী পরিকল্পনা ও উদ্যোগ
সম্পাদকীয়
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
বর্তমান বাংলাদেশ একটি পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর পথরেখা তা দিনকে দিন দৃশ্যমান হয়ে উঠছে। চলমান সংসদে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতি দৃশ্যমান। এসব পদক্ষেপ দেশের উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষার আধুনিকায়ন ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করছে। সরকারের এই অঙ্গীকার ও পরিকল্পনা বাস্তবায়নে দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পথ সুগম হচ্ছে।

প্রধানমন্ত্রী সংসদে জানিয়েছেন যে, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণের জন্য ই-হেলথ কার্ডের কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে দেশের পাঁচটি জেলায় চিকিৎসাসেবা সহজলভ্য হবে। এই উদ্যোগ স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। পাশাপাশি সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। এতে শূন্য পদগুলো পূরণ হবে, যা দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই, দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এই বেকারত্ব সমস্যা সমাধানে সরকারের যেমন ভূমিকা রয়েছে, তেমনি বেসরকারি খাতকে এগিয়ে আসা প্রয়োজন।

পাশাপাশি পরিবেশের প্রতি সরকারের দৃষ্টি বেশ স্পষ্ট। ইতিমধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন করা হয়েছে। বর্ষাকালীন রোপণ কর্মসূচি সম্পন্ন হলে দেশের সবুজায়ন আরও এগিয়ে যাবে। এটি পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে। এতে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শিক্ষার মান আরও উন্নত হবে।

২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে মোট ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। দেশের উন্নয়নের জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। দেশের ২৩৩৬টি কারিগরি ও ৮২৩২টি মাদরাসায় ‘ফ্রি ওয়াইফাই’ চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের জন্য ডিজিটাল সুবিধা নিশ্চিত হবে। এ ছাড়া শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে।

দেশের  জল সম্পদ ও পানির নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হচ্ছে। খাল খনন ও পুনর্খননের মাধ্যমে দেশের নদী-খালগুলো পুনরুদ্ধার করা হবে। এর ফলে কৃষি ও পরিবেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। সরকার ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের পরিকল্পনা নিয়েছে, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এর ফলে জলবণ্টন, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

এ ছাড়া সরকার প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে। এ জন্য সশস্ত্র বাহিনীকে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন, কলেবর বৃদ্ধি, আধুনিকায়ন ও প্রশিক্ষণের উন্নয়নসহ আধুনিক, দক্ষ এবং সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অর্থনৈতিক ক্ষেত্রে যুবকদের জন্য ক্রীড়া ভাতা চালু ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি পাবে ও দেশের শক্তিশালী অর্থনীতির ভিত্তি সৃষ্টি হবে। পাশাপাশি ব্লু ইকোনমির মাধ্যমে সমুদ্র সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক সম্ভাবনা বাড়ানো হচ্ছে। এর ফলে সমুদ্রবেষ্টিত অঞ্চলগুলোতে জীবনমান উন্নত হবে এবং দেশের অর্থনীতি আরও ব্যাপকভাবে এগিয়ে যাবে। পাশাপাশি ইউরোপসহ ৭ বিকল্প শ্রমবাজারে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। যা শ্রমবাজারে শক্তিশালী ভূমিকা রাখবে। 

সরকারের এসব পরিকল্পনা ও উদ্যোগ দেশের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির এই মহাসড়কে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের দৃঢ় প্রতিশ্রুতি ও জনগণের সহযোগিতায় বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধির দেশের স্বপ্নের বাস্তবায়ন। আশা করি, এই উদ্যোগগুলো একদিন দেশের সব অংশে সুখ-শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে- এটাই আমাদের প্রত্যাশা।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: