সু চির সাজা কমাল জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারে কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সাজার মেয়াদ কমিয়েছে দেশটির জান্তা সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) সু চির আইনজীবী

2026-04-17T18:02:52+00:00
2026-04-17T20:38:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সু চির সাজা কমাল জান্তা সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:০২ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ৮:৩৮ পিএম
মিয়ানমারে কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। ছবি : সংগৃহীত
মিয়ানমারে কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সাজার মেয়াদ কমিয়েছে দেশটির জান্তা সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) সু চির আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য দিয়েছেন।

মিয়ানমারে প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং এই সিদ্ধান্তে তার মোট ২৭ বছরের কারাদণ্ডের প্রায় এক-ষষ্ঠাংশ, অর্থাৎ সাড়ে চার বছর হ্রাস করা হয়েছে বলে আইনজীবীর বরাতে জানা গেছে।

তবে সাজা কমানো হলেও ৮০ বছর বয়সি এই নোবেলজয়ী নেত্রী এখনো মুক্তি পাননি। তাকে একটি অজ্ঞাত স্থানে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে এবং দীর্ঘদিন ধরেই তিনি জনসমক্ষে অনুপস্থিত।

সু চির বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহে উসকানি, নির্বাচনি অনিয়ম এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ একাধিক অভিযোগে দণ্ড দেওয়া হয়েছিল। যদিও তার সমর্থক ও আন্তর্জাতিক মহল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।


২০২০ সালের নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল বিজয় অর্জন করে ক্ষমতায় আসে। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত করে সেনাবাহিনী। ওই অভ্যুত্থানের নেতৃত্ব দেন তখনকার সেনাপ্রধান মিন অং হ্লাইং, যিনি পরে সামরিক সরকারের প্রধান এবং সম্প্রতি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

অভ্যুত্থানের পর সু চি তার দলীয় নেতাকর্মী এবং নির্বাচিত প্রতিনিধিদের বড়ো একটি অংশকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে সামরিক আদালতে বিচার চালানো হয়।

এদিকে মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষ ‘থিনগিয়ান’ উৎসব উপলক্ষে সরকার ৪ হাজার ৩৩৫ জন বন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই তালিকায় সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট-সহ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তি পেলেও সু চি এতে অন্তর্ভুক্ত হননি।

সময়ের আলো/জোই



  বিষয়:   অং সান সু চি  সাজা  জান্তা সরকার  মিয়ানমার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: