ব্যাটিং ধসে বাংলাদেশের হার

ক্রীড়া ডেস্ক

খেলা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৪৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪৮.৩ ওভারে অলআউট হয়েছে ২২১ রানে। ২৬ রানের

2026-04-17T19:43:48+00:00
2026-04-17T19:43:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ব্যাটিং ধসে বাংলাদেশের হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৪৩ পিএম 
ব্যাটিং ধসে বাংলাদেশের হার। ছবি : সংগৃহীত
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৪৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪৮.৩ ওভারে অলআউট হয়েছে ২২১ রানে। ২৬ রানের হারে শুরু হল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরে সাইফ হাসান, লিটন দাসের পর তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু আফিফ হোসেন বিদায় নেওয়ার পর ধস দেখে স্বাগতিকরা।

ডেথ ওভারের শুরুতে দলীয় ১৮৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তারপর ব্লেয়ার টিকনারের তোপ। এই পেসার তার শেষ তিন ওভারে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা শেষ করে দেন।

১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নেন টিকনার। শেষ জুটিতে হৃদয় ছক্কা মেরে ৫৮ বলে ফিফটি করেন। কিন্তু দলকে জেতানোর জন্য তার ইনিংস যথেষ্ট ছিল না। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে তিনি ক্যাচ হন। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারাল বাংলাদেশ। তাতে ২২১ রানে থেমে যায় ইনিংস। 


  বিষয়:   ওয়ানডে সিরিজ  ক্রিকেট  বাংলাদেশ-নিউজিল্যান্ড  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: