লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন করতে নতুন ফিচার চালু করছে ইউটিউব। এতে লাইভস্ট্রিমের সময় দর্শকদের অংশগ্রহণ বেশি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন

2026-04-17T20:31:22+00:00
2026-04-17T20:31:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রযুক্তি
লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৩১ পিএম 
নতুন ফিচার চালু করছে ইউটিউব। ছবি : সংগৃহীত
লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন করতে নতুন ফিচার চালু করছে ইউটিউব। এতে লাইভস্ট্রিমের সময় দর্শকদের অংশগ্রহণ বেশি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন বন্ধ থাকবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। এতদিন পেইড সাবস্ক্রিপশনই ছিল লাইভ ভিডিওতে বিজ্ঞাপন এড়ানোর একমাত্র উপায়। তবে নতুন এই ব্যবস্থায় বিনা খরচেই নির্দিষ্ট সময়ে বিজ্ঞাপন ছাড়া লাইভ দেখা যাবে।

ইউটিউব জানিয়েছে, যখন লাইভ চ্যাটে হঠাৎ করে অনেক বেশি বার্তা আদান–প্রদান হয় বা দর্শকের সক্রিয়তা বেড়ে যায়। তখন তাদের সিস্টেম তা শনাক্ত করবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে ওই সময় বিজ্ঞাপন বন্ধ রাখা হবে। যাতে লাইভের ‘মুড’ বা ধারাবাহিকতা নষ্ট না হয়।

প্ল্যাটফর্মটির মতে, লাইভস্ট্রিমে দর্শকের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বেশি আগ্রহের মুহূর্তে বিজ্ঞাপন দেখানো হলে সেটি দর্শক ও কনটেন্ট নির্মাতা— দু’পক্ষের জন্যই বিরক্তিকর হতে পারে।


এ ছাড়া দর্শকেরা যখন সুপার চ্যাট, সুপার স্টিকার বা উপহার কিনে নির্মাতাকে সমর্থন করবেন তখন তারা সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পাবেন। সুপার চ্যাট হলো এমন একটি ফিচার যেখানে অর্থ দিয়ে নিজের বার্তাকে চ্যাটে আলাদা করে তুলে ধরা যায়।

লাইভস্ট্রিম–সংক্রান্ত আরও কিছু আপডেটও ঘোষণা করেছে ইউটিউব। এখন আরও বেশি দেশে নির্মাতারা দর্শকদের কাছ থেকে উপহার গ্রহণ করতে পারবেন। পাশাপাশি মোবাইল থেকে এখন অনুভূমিক (হরিজন্টাল) লাইভস্ট্রিমেও জিআইএফ পাঠানো যাবে।

ইউটিউবের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে লাইভ ভিডিও দেখার সময়ের ৩০ শতাংশের বেশি এসেছে সংযুক্ত টিভি ডিভাইস থেকে। তাই বিভিন্ন ধরনের স্ক্রিনের জন্য লাইভস্ট্রিম আরও উপযোগী করতে এসব পরিবর্তন আনা হচ্ছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   লাইভস্ট্রিম  বিজ্ঞাপন  নতুন ফিচার  ইউটিউব 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: