অভিনয়ে হাল ছেড়ে দিয়েছিলেন পায়েল!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মাত্র ৬ বছর আগে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন বর্তমান প্রজন্মের অন্যতম দর্শকপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। প্রথম টিভি নাটক

2026-04-18T02:19:19+00:00
2026-04-18T02:19:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
অভিনয়ে হাল ছেড়ে দিয়েছিলেন পায়েল!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:১৯ এএম 
অভিনেত্রী কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
মাত্র ৬ বছর আগে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন বর্তমান প্রজন্মের অন্যতম দর্শকপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। প্রথম টিভি নাটক ছিল ‘একটাই আমার তুমি’। সে নাটকে ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। যদিও ক্যারিয়ারের প্রথম নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, অভিনয় তার জন্য নয়। অভিনয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, সবকিছু ভুলে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হয়।

অভিজ্ঞতা না থাকায় হাল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে কেয়া পায়েল প্রতিশ্রুতি করেছিলেন নিজের কাছে, ‘আর কখনো অভিনয় নয়’। তবে ভাগ্যের পরিক্রমায় পরবর্তী সময়ে তিনি আবার অভিনয় করেন এবং মাত্র ৬ বছরের ব্যবধানে এখন কেয়া পায়েল চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে প্রায় ১০০টির বেশি নাটক পেয়েছে ১ কোটি ভিউ। শুধু তাই নয়, মিডিয়াপাড়ায় কথিত আছে, এ মুহূর্তে নাটকের অভিনেত্রীদের মধ্যে কেয়া পায়েলই অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। 
আরও পড়ুন

শোনা যায়, কেয়া পায়েলের জন্য নাটকের নির্মাতাদের বাজেট গুনতে হয় প্রায় দেড় লাখ টাকা। কেয়া পায়েলের জীবনের এসব অজানা অনেক গল্প এবার জানা যাবে এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে কেয়া পায়েল বলেন, শুরু থেকেই আমি বিশ্বাস করেছি, আমি যদি ভালো কাজ করে অভিনয়ে মনোযোগ দিই, একদিন টাকা আমার পেছনে ছুটবে। আর টাকার পেছনে ছুটলে অচিরেই হারিয়ে যাব। আমি এত সহজে হারিয়ে যেতে রাজি নই। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

এএডি/


  বিষয়:   অভিনয়  পায়েল  অভিনেত্রী  কেয়া পায়েল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: