পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানে শনিবার (১৮ এপ্রিল) ভোরে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর

2026-04-18T14:12:52+00:00
2026-04-18T15:12:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতির শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:১২ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৩:১২ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানে শনিবার (১৮ এপ্রিল) ভোরে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। কম্পনটি অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে। তবে প্রাথমিক প্রতিবেদনে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৯৯ কিলোমিটার। ভূমিকম্পের তীব্রতায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং উত্তরাঞ্চলের বেশ কিছু শহর কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং এতে ঘরের আসবাবপত্র দুলতে দেখা গেছে। 

অন্যদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির বেশ কয়েকটি প্রদেশেও শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

উভয়দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামো ধসের খবর পাওয়া যায়নি। তবে পাহাড়ি এলাকাগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন কাজ করছে। গভীরতা বেশি হওয়ায় কম্পন তীব্র অনুভূত হলেও ক্ষয়ক্ষতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের এই অঞ্চলটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম সক্রিয় ভূ-কম্পন প্রবণ এলাকা হিসেবে পরিচিত। ফলে এই অঞ্চলে প্রায়শই ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়।


সময়ের আলো/কহু


  বিষয়:   পাকিস্তান  আফগানিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: