বিপুল পরিমাণ গাঁজাসহ কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ৭৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (১৯ এপ্রিল) রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ

2026-04-19T16:43:59+00:00
2026-04-19T16:43:59+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বিপুল পরিমাণ গাঁজাসহ কারবারি আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২৩)
জব্দকৃত গাঁজা। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ৭৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (১৯ এপ্রিল) রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আটককৃত মাদক কারবারি নাম রহমান নয়ন (৫০)। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

ব্যাব জানায়, রংপুর কোম্পানি র‍্যাব-১৩ মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে পূর্ব ফুলমতি গ্রামে অভিযান চালানো হয়। এসময় নয়নের বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আতিকুর রহমান নয়নকে আটক করে র‍্যাব।


অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, আটককৃত আসামিসহ জব্দকৃত আলামত ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 

এফআর


  বিষয়:   কুড়িগ্রাম  বিপুল  পরিমাণ  গাঁজা  কারবারি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: