তেল-গ্যাস ছাড়াই চলছে প্রাইভেট কার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

তেল গ্যাস ছাড়াই চলছে গাড়ি। চারদিকে জ্বালানি তেলের সংকটের মধ্যে সাতক্ষীরার শেখ ফারুক হোসেন (৫৫) জ্বালানি তেল বিহীন একটি ছয়

2026-04-19T17:03:04+00:00
2026-04-19T17:03:38+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তেল-গ্যাস ছাড়াই চলছে প্রাইভেট কার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ৫:০৩ পিএম
তেল গ্যাস ছাড়া গাড়ি চালাচ্ছেন শেখ ফারুক হোসেন। ছবি : সময়ের আলো
তেল গ্যাস ছাড়াই চলছে গাড়ি। চারদিকে জ্বালানি তেলের সংকটের মধ্যে সাতক্ষীরার শেখ ফারুক হোসেন (৫৫) জ্বালানি তেল বিহীন একটি ছয় চাকার প্রাইভেট কার তৈরি করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। 

এ গাড়িতে লাগে না কোনো তেল গ্যাস, দিতে হয় না চার্জ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার এই গাড়ির খবর ছড়িয়ে পড়ায় আগ্রহ বাড়ছে সাধারণ মানুষ, গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষজন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন গাড়িটি দেখতে।

Advertisement
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের মৃত শেখ আলী আহমেদের ছেলে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত। প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি না থাকলেও, বিভিন্ন সময় বিভিন্ন আবিষ্কার করে তিনি এলাকায় বেশ পরিচিতি লাভ করেছেন।

ফারুক হোসেন বলেন, ১৯৮০ সাল থেকে বিভিন্ন ধরনের মেকানিক্যাল ও উদ্ভাবনী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ এই অভিজ্ঞতা থেকেই একের পর এক নতুন কিছু তৈরির চেষ্টা করে যাচ্ছেন।

তিনি জানান, প্রথমে আমি তুষ কাঠ তৈরি করি। এরপর পর্যায়ক্রমে ফিল্টার  পানি তৈরি, ফার্নিচার, বর্জ্য পলিথিন দিয়ে পেট্রোল ও ডিজেল তৈরির কাজ করেছি। ২০২২ সালে তেল ও বিদ্যুৎ ছাড়াই চলবে এমন একটি ‘টাইগার বাইক’ তৈরি করি। এবার তেলবিহীন প্রাইভেট কার তৈরি করেছি।

তিনি বলেন, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব তেলবিহীন এই গাড়িটি ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার গতিতে চলাচল করতে পারে। গাড়িতে পাওয়ার সিস্টেম হিসেবে পাঁচটি ৬০ ভোল্টের ব্যাটারি ও একটি ৬০ ভোল্টের মোটর ব্যবহার করা হয়েছে। এর পিছনে আরও দুটি চাকা লাগিয়ে এটি এখন ৬ চাকা করা হয়েছে। এর বাইরে মেকানিক্যাল বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে গাড়িটি চলাচলের উপযোগী করা হয়েছে। এর মধ্যে এ গাড়িটি প্রায় ১৫০ কিলোমিটার পথ সফলভাবে পরীক্ষামূলক চলাচল করেছে।

ফারুক হোসেন বলেন, প্রথমে ব্যাটারি থেকে গাড়িটি পাওয়ার নিয়ে ইঞ্জিন চালু হবে। পরবর্তীতে ইঞ্জিনটি মোটরের সাহায্যে আবারও বিদ্যুৎ উৎপন্ন করে ওই ৬০ ভোল্টের ব্যাটারি অটোমেটিক চার্জ হতে থাকবে। গাড়িটি যতই চলবে ততই ইঞ্জিন থেকে বিদ্যুৎ উৎপন্নের মাধ্যমে ব্যাটারি চার্জ হয়ে গাড়িটি নিজে নিজেই পাওয়ার উৎপন্ন করে চলতে থাকবে। এর জন্য বাড়তি কোনো খরচ হবে না। প্রাইভেট কারটিতে স্টিয়ারিং, গিয়ারসহ সব ধরনের মেকানিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


তিনি আরও বলেন, গাড়িটি নির্মাণ করতে প্রায় দুই মাস সময় লেগেছে। তবে এখন ছয় চাকার একটি গাড়ি তৈরি করতে প্রায় ১০/১২ লাখ টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। এতে চালকসহ পাঁচজন যাত্রী পরিবহন করা সম্ভব। শব্দবিহীন ও পরিবেশবান্ধব হওয়ায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

গাড়িটি পরিদর্শনে এসে ইঞ্জিনিয়ার জাহিদুল হক বলেন, আমরা ফারুক হোসেনের গাড়িটি সোশ্যাল মিডিয়ায় দেখার পর তা দেখতে এসেছি। আমার কাছে ভালো লাগলো তেল ছাড়া গাড়িটি চলে। একবার চার্জ দেওয়ার পর নিজে থেকে চার্জিং হয়ে নিজেই চলতে পারে। গাড়িটি আমরা চড়েছি, গাড়ির স্পিড ভালো আমাদের ভালো লেগেছে। আমরা আশা করি উনি আরও ডেভেলপ করবেন। এটা আমাদের দেশের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে।

থানাঘাটা এলাকার মিজানুর রহমান বলেন, জ্বালানি তেল সংকটের সময়ে উনি যে গাড়িটি তৈরি করেছেন এটি এই মুহূর্তে মানুষের জন্য অনেক উপকার হবে। এর আগেও অনেক কিছু তিনি তৈরি করেছেন। তাকে যদি সরকার থেকে সহযোগিতা করা হয় তাহলে আরও ভালো কিছু তৈরি করতে পারবেন।

একই এলাকার হাফিজুর রহমান বলেন, গাড়িটি উনি নিজে নিজে আবিষ্কার করেছেন। এতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না। গাড়িটি দেখতে অনেকে আসছেন। আমাদের কাছেও ভালো লেগেছে। আমাদের এলাকার একজন এমন কাজ করতে পেরেছেন এটা গর্বের। সরকার সহযোগিতা করলে আরও এগিয়ে যেতে পারবেন। পরিবহন খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন।

সময়ের আলো/জোই
  বিষয়:   জ্বালানি  তেল-গ্যাস  প্রাইভেট কার  সাতক্ষীরা  শেখ ফারুক হোসেন  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: