মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে সিলিন্ডার বিস্ফোরণে একটি প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।রোববার (১৯ এপ্রিল)

2026-04-19T19:37:57+00:00
2026-04-19T19:37:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম 
ভস্মীভূত হয়ে যাওয়া প্রাইভেটকার। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে সিলিন্ডার বিস্ফোরণে একটি প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

রোববার (১৯ এপ্রিল) সকালে মেরিন ড্রাইভ সড়কের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হাসান বলেন, মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এসময় গাড়িচালক অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। 


তিনি আরও বলেন, গাড়িতে থাকা যাত্রীরা নিরাপদে দ্রুত বের হয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এফআর


  বিষয়:   কক্সবাজার  মেরিন ড্রাইভ  চলন্ত  প্রাইভেটকার  আগুন  রক্ষা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: