মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক

সময়ের আলো ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত এলাকার বন্দর বারু সেগারি অঞ্চলে অভিযান চালিয়ে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ।শনিবার (১৮ এপ্রিল)

2026-04-20T10:51:38+00:00
2026-04-20T10:51:38+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৫১ এএম 
সংগৃহীত ছবি
মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত এলাকার বন্দর বারু সেগারি অঞ্চলে অভিযান চালিয়ে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) একটি বিশেষ যৌথ অভিযানে এই অভিযানে তাদের আটক করা হয়। একই সময়ে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেফতার করা হয়। 

মানজুং জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সদরদফতর এবং সামুদ্রিক পুলিশের গোয়েন্দা ইউনিট যৌথভাবে দুটি পৃথক বাড়িতে অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মূলত ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক।


আটকদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দফতরে নেওয়া হয়েছে। এদিকে মানবপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া ইন্দোনেশিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক কার্যক্রম বা তথ্য থাকলে মানজুং পুলিশ কন্ট্রোল রুমের ০৫-৬৮৮ ৬২২২ নম্বর অথবা হটলাইন ০১৭-৬৮২ ৮০৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   মালয়েশিয়া  বাংলাদেশ  অভিবাসী  আটক 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: