অভিনেত্রী নাদিয়া ফারেসের মৃত্যু নিয়ে চলছে তদন্ত

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

2026-04-20T15:32:23+00:00
2026-04-20T15:33:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
অভিনেত্রী নাদিয়া ফারেসের মৃত্যু নিয়ে চলছে তদন্ত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৩২ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ৩:৩৩ পিএম
নাদিয়া ফারেস। সংগৃহীত ছবি
ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ইউরোপীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি।

তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের একটি প্রভাবশালী ও প্রাচীন দৈনিক পত্রিকা লে ফিগারো। তারা বলছে, প্রাথমিকভাবে কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যায়নি।

নাদিয়া ফারেস আন্তর্জাতিকভাবে পরিচিতি পান ‘দ্য ক্রিমসন রিভার্স’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়া তিনি ‘মার্সেই’ সিরিজেও অভিনয় করেছেন। এই সিরিজে তার অভিনয় দর্শকের নজর কাড়ে।

প্রসঙ্গত, ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব কাটে ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি জমান এবং ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।


পরবর্তীতে হলিউডেও কাজ করেন এই অভিনেত্রী। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ এবং ‘স্টর্ম ওয়ার্নিং’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন।

২০০৯ সালে প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করার পর কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। পরে ২০১৬ সালে আবার অভিনয়ে ফেরেন এবং ২০২২ সালে ফ্রান্সে ফিরে আসেন।

নাদিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, ফ্রান্স এক মহান শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের মা।

সময়ের আলো/আআ


  বিষয়:   ফ্রান্স  মরোক্কা  অভিনেত্রী  নাদিয়া ফারেস  মৃত্যু  তদন্ত 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: