আবারও মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডের আলোচিত দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর আবারও শিরোনামে। তবে এবার কোনো সিনেমা বা আনুষ্ঠানিক ঘোষণা নয়- একটি সাধারণ

2026-04-20T17:07:15+00:00
2026-04-20T17:07:15+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আবারও মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:০৭ পিএম 
অভিনেত্রী আলিয়া ভাট। ছবি : সংগৃহীত
বলিউডের আলোচিত দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর আবারও শিরোনামে। তবে এবার কোনো সিনেমা বা আনুষ্ঠানিক ঘোষণা নয়- একটি সাধারণ হাসপাতাল ভিজিট ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা।

সম্প্রতি অস্ট্রিয়ায় নিজেদের বিবাহবার্ষিকী উদযাপন করে দেশে ফিরেছেন এই তারকাজুটি। বরফে মোড়া রোমান্টিক পরিবেশে কাটানো মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের মুগ্ধ করেছিলেন আলিয়া ভাট। কিন্তু সেই আনন্দঘন সফরের পরই মুম্বাইয়ে ভিন্ন এক দৃশ্য নজরে আসে।

ভারতের হিন্দুজা হাসপাতালের সামনে অভিনেত্রীকে দেখা যাওয়ার পরই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা। ঢিলেঢালা পোশাক ও স্বাভাবিক হাসিমাখা উপস্থিতি- এই ছোট্ট ঘটনাই বড় প্রশ্নে রূপ নিয়েছে, তবে কি আবার মা হতে চলেছেন আলিয়া?

এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে আরেকটি কাকতালীয় বিষয়। ঠিক একই সময়ে দীপিকা পাড়ুকোনের মাতৃত্ব নিয়ে খবর প্রকাশ্যে আসে। ফলে দুই জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে তুলনা টানছেন ভক্তদের একাংশ।
আরও পড়ুন

তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি রণবীর কাপুর বা আলিয়া ভাট- যা গুঞ্জনকে আরও বাড়িয়ে দিচ্ছে।

অন্যদিকে ব্যক্তিগত জীবনের এই আলোচনা চললেও পেশাগত ক্ষেত্রে বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া। পরিচালক সঞ্জয় লীলা বনসালীর চলচ্চিত্র লাভ অ্যান্ড ওয়ারে কাজ করছেন তিনি, যেখানে সহ-অভিনেতা হিসেবে আছেন ভিকি কৌশল ও রণবীর কাপুর।

এছাড়া আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি আলফা। ফলে অনেকে মনে করছেন, হাসপাতাল সফরটি হয়তো শুধুই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।

তারকা জীবনের প্রতিটি মুহূর্তই যেমন নজরে থাকে, তেমনি ছোট ঘটনাও বড় আলোচনায় রূপ নেয়। আলিয়ার এই হাসপাতাল ভিজিটও তার ব্যতিক্রম নয়।

এএডি/
  বিষয়:   মা  গুঞ্জন  আলিয়া ভাট  বলিউড  নায়িকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: