আরও ১৯ জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে তেল সরবরাহ ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে সরকার ‘ফুয়েল পাশ বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ

2026-04-20T17:15:41+00:00
2026-04-20T17:15:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আরও ১৯ জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:১৫ পিএম 
‘ফুয়েল পাশ বিডি’ অ্যাপ। সংগৃহীত ছবি
বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে তেল সরবরাহ ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে সরকার ‘ফুয়েল পাশ বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রথমে পরীক্ষামূলকভাবে রাজধানীতে সেবাটি চালু করা হলেও নতুন করে ‘ফুয়েল পাশ বিডি’র আওতাভুক্ত হয়েছে আরও ১৯ জেলা।  

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাশের নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।


পোস্টে বলা হয়েছে, দেশব্যাপী ফুয়েল পাশ ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।

এর আগে, গত ১৮ এপ্রিল এক বার্তায় ঢাকা, ঢাকা মহানগর, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, বরিশাল, বরিশাল মহানগর, খুলনা, খুলনা মহানগর, রাজশাহী, রাজশাহী মহানগর ও ময়মনসিংহে অ্যাপটি নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়।


/ইউএমএইচ



  বিষয়:   ‘ফুয়েল পাশ’ অ্যাপ  জেলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: