অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের প্রায় ১ কোটি ১১ লাখ টাকার অবৈধ সম্পদ ও অস্বাভাবিক লেনদেন এবং তার স্ত্রীর প্রায় ৯৪ কোটি ৫ লাখ টাকার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এদিন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের নামে প্রায় ৯৪ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, ফরহাদ হোসেনের বিরুদ্ধে প্রায় ১ কোটি ১১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং অর্থের উৎস অনুসন্ধানের জন্য খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট কর অঞ্চল থেকে তাদের মূল আয়কর নথি জব্দের অনুমতি দিয়েছেন আদালত।
এএডি/