এস আলম গ্রুপ কি সরকারের সঙ্গে সমঝোতা করেছে, মন্ত্রীকে হাসনাতের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের খেলাপি ঋণ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন ।ঋণ

2026-04-21T17:36:29+00:00
2026-04-21T17:38:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এস আলম গ্রুপ কি সরকারের সঙ্গে সমঝোতা করেছে, মন্ত্রীকে হাসনাতের প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম  আপডেট: ২১.০৪.২০২৬ ৫:৩৮ পিএম
হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি
বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের খেলাপি ঋণ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন ।

ঋণ পরিশোধ না করা এস আলম গ্রুপকে কীভাবে নতুন করে পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে বলে অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি। এ বিষয়ে সরকারের সঙ্গে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কি না বলেও জানতে চান তিনি। 

মঙ্গলবার (২১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব বিষয়ে জানতে চান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ইসলামী ব্যাংক থেকে দেওয়া বর্তমানে ঋণের পরিমাণ ৯২ হাজার ১১৫ কোটি টাকা। এর মধ্যে এস আলম গ্রুপের আছে ৮০ হাজার কোটি টাকা ঋণখেলাপি। জনতা ব্যাংক থেকে নেওয়া বেক্সিমকো গ্রুপের আছে ২৫ হাজার কোটি ঋণখেলাপি।

১১ দলীয় জোট থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা আরও বলেন, এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে–এস আলম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থবছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না।  

তার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতি ও অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারও সঙ্গে কোনো সমঝোতা করার সুযোগ নেই। বিএনপি যতবার সরকারে এসেছে ফিন্যান্সিয়াল ডিসিপ্লিন (আর্থিক খাতে শৃঙ্খলা) নিয়ে কোনো প্রশ্ন আসেনি বলেও উল্লেখ করেন তিনি।  

এসময় তিনি আরও বলেন, ম্যাক্রো স্ট্র্যাটেজি (বিনিয়োগ পদ্ধতি), ম্যাক্রো-ইকোনমিক স্ট্যাবিলিটি (আর্থিক খাতে সামষ্টিক স্থিতিশীলতা) নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। শেয়ারবাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় কোনো সমঝোতার কোনো সুযোগ নেই বলে নিশ্চিত থাকতে বলেন তিনি। 


/ইউএমএইচ






  বিষয়:   এস আলম গ্রুপ  হাসনাত আব্দুল্লাহ  আমির খসরু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: