মার্চে রাজস্বে ধস : ৯ মাসে ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে গত মার্চ মাসে কম হয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। আগের বছরের

2026-04-21T20:42:38+00:00
2026-04-21T20:42:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মার্চে রাজস্বে ধস : ৯ মাসে ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম 
বাংলাদেশ ব্যাংকের লোগো। সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে গত মার্চ মাসে কম হয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। আগের বছরের মার্চের চেয়ে আলোচ্য মাসে আদায় বেড়েছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশ। 

বিশেষজ্ঞরা এজন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের অর্থনীতির গতি মন্থরতাকে দায়ী করেছেন। এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা, যা এযাবতকালের রেকর্ড। চলতি অর্থবছর শেষ হতে আরো তিন মাস বাকী। ওই সময়ের সম্ভাব্য ঘাটতি বিবেচনায় নিয়ে, চলতি অর্থবছর সোয়া এক লাখ কোটি টাকা ঘাটতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


তারা ৯ মাসে রাজস্ব আদায়ে আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধি সত্ত্বেও, লক্ষ্যমাত্রার তুলনায় এত বড় ব্যবধান হওয়ার পেছনে, মাত্রাতিরিক্ত লক্ষ্যমাত্রা নেওয়াকেও দায়ী করছেন। 

এনবিআর প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ মার্চ মাসে আমদানি কর আদায়ে প্রবৃদ্ধি না হয়ে উল্টো আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে। 
অন্যদিকে, একই সময়ে ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ৪ দশমিক ৮৬ ও ২ দশমিক ৭৭ শতাংশ।   


/ইউএমএইচ 



  বিষয়:   রাজস্ব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: