গত বছরের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

২০২৫ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা দিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি কেন্দ্রের শিক্ষার্থীরা। পরীক্ষার দেড় ঘণ্টা শেষ হওয়ার পর এই ত্রুটির

2026-04-21T21:24:57+00:00
2026-04-21T21:24:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গত বছরের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:২৪ পিএম 
সোনারগাঁও উপজেলায় কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় এ ঘটনা ঘটে। সংগৃহীত ছবি
২০২৫ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা দিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি কেন্দ্রের শিক্ষার্থীরা। পরীক্ষার দেড় ঘণ্টা শেষ হওয়ার পর এই ত্রুটির সমাধান করেন সংশ্লিষ্টরা। পরে আবার চলতি বছরের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এসএসসি পরীক্ষার প্রথম দিন উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষে মোট ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তারা দায়িত্বরত শিক্ষকদের জানান। তবে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।  

শিক্ষার্থীরা আরও জানান, পরে বেলা সাড়ে ১১টার দিকে ভুল স্বীকার করে প্রশ্নপত্র পরিবর্তন করা হয়। ২০২৬ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার জন্য দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়।


তারা অভিযোগ করে বলেন, অতিরিক্ত সময় দেওয়া হলেও নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগে খাতা কেড়ে নেওয়া হয়। অভিভাবকরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে এমন বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকার বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল ছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হয়েছে।

জানা গেছে, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে নতুন সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ নিশ্চিত করেন। পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত এক ঘণ্টা ৪০ মিনিট সময় বৃদ্ধি করেন।

ইউএনও আসিফ আল জিনাত জানান, ভুলে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত প্রশ্নপত্র চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের যতটুকু সময় নষ্ট হয়েছে, তা পূরণ করে দেওয়া হয়েছে। তারা শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে বলেও জানান তিনি। 

/ইউএমএইচ
 








  বিষয়:   নারায়ণগঞ্জ  সোনারগাঁও  এসএসসি পরীক্ষা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: