নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাব্বি (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি মুন্সিগঞ্জের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ওই শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাব্বির সহকর্মী সোহেল বলেন, আমরা জয়পুর এলাকায় একটি ডাইং ফ্যাক্টরিতে কাজ করি। দুপুরে সেখানে মেশিন বসানোর সময় মেশিনের তার থেকে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সময়ের আলো/আআ