টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে জালিয়া পাড়ায় অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিশুসহ কয়েকজন আহত হয়েছেন ও কোটি টাকার ক্ষয়ক্ষতি

2026-04-22T11:35:22+00:00
2026-04-22T11:35:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ এএম 
বসতঘর পুড়ে ছাই। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে জালিয়া পাড়ায় অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিশুসহ কয়েকজন আহত হয়েছেন ও কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

জালিয়া পাড়ার বাসিন্দা রাজিব শর্মা বলেন, রাত ১২ টার দিকে হঠাৎ করে জালিয়া পাড়ায় আগুনের সূত্রপাত হয়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকলে স্থানীয় মুসলিম ও এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।


তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে প্রায় ১৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বাসিন্দারা ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেকনাফ স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া বলেন, বুধবার রাতে  হ্নীলা জেলেপাড়ায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

সময়ের আলো/জোই


  বিষয়:   টেকনাফ  অগ্নিকাণ্ড  বসতঘর  পুড়ে ছাই  কক্সবাজার  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: