প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি নিয়োগ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসী প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।বুধবার (২২ এপ্রিল) অতিরিক্ত

2026-04-22T22:17:43+00:00
2026-04-22T22:17:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি নিয়োগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:১৭ পিএম 
প্রাথমিক শিক্ষা অধিদফতরের লোগো। সংগৃহীত ছবি
বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসী প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। 

বুধবার (২২ এপ্রিল) অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসীকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।   

শাহীনা ফেরদৌসী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন। 


অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।  

নতুন ডিজি শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপসচিব, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। 


/ইউএমএইচ


  বিষয়:   প্রাথমিক শিক্ষা অধিদফতর  ডিজি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: