পরিবার পরিকল্পনা চিকিৎসকদের দাবি বাস্তবায়নে আশ্বাস ড্যাবের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসকদের বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে

2026-04-23T01:05:09+00:00
2026-04-23T01:05:19+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
পরিবার পরিকল্পনা চিকিৎসকদের দাবি বাস্তবায়নে আশ্বাস ড্যাবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:০৫ এএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ১:০৫ এএম
পরিবার পরিকল্পনা চিকিৎসকদের দাবি বাস্তবায়নে আশ্বাস ড্যাবের। ছবি : সংগৃহীত
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসকদের বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে আটটায় রাজধানীর মগবাজারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর স্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করে ড্যাব ও পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতি বাংলাদেশ।

সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন বিভিন্ন ক্যাডারের চিকিৎসকরা তাদের পেশাগত সমস্যাগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্য, ক্যারিয়ার অগ্রগতিতে স্থবিরতা এবং প্রশাসনিক অসামঞ্জস্যের কারণে তারা বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে বিসিএস (পরিবার পরিকল্পনা কারিগরি মেডিকেল) ও বিসিএস (পরিবার পরিকল্পনা সাধারণ) ক্যাডারের মধ্যে পদসংখ্যা ও পদোন্নতির সুযোগে বড় ধরনের বৈষম্যের অভিযোগ উঠে আসে।
আরও পড়ুন

চিকিৎসকরা জানান, মাঠপর্যায়ে মা ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না। দ্রুত এই বৈষম্য দূর করে একীভূত ও কার্যকর কাঠামো প্রণয়নের দাবি জানান তারা।

সভায় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল চিকিৎসকদের বক্তব্য শোনেন এবং তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তারা বলেন, চিকিৎসকদের ন্যায্য দাবি এবং ২৩ ব্যাচের এনক্যাডারমেন্ট দ্রুত বাস্তবায়নের ব্যাপারে  সংগঠনটি প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতির সভাপতি ডা. নাসির আহমদ । তিনি বলেন, স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নের জন্য চিকিৎসকদের পেশাগত স্বীকৃতি ও ন্যায্য সুযোগ নিশ্চিত করা জরুরি।

সভায় উভয় সংগঠনের নেতৃবৃন্দসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন স্তরের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এএডি/


  বিষয়:   পরিবার  পরিকল্পনা  চিকিৎসক  দাবি  বাস্তবায়ন  আশ্বাস  ড্যাব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: