টানা তিন ম্যাচে টস হারার পর বাংলাদেশ সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করমে নেমেছে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। পাওয়ার প্লের ১০ ওভার শেষ হতে না হতেই সাজঘরের পথ ধরলেন তিনজন ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৬ রান। এখন ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস।
চট্টগ্রামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’উরকের বলে কট বিহাইন্ড হন তিনি। আউট হওয়ার আগে ব্যক্তিগত রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার।
ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আগের ম্যাচে হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। ৫ বলে ১ রান করেন তিনি।
৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরান চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। কিন্তু এই জুটিটাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য।
সময়ের আলো/আআ