সিরিয়া সীমান্তে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দখলকৃত গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ার সীমানার ভেতরে ঢুকে পড়েছে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী। অনুপ্রবেশের পর তারা সিরিয়ার দ্রুজ গ্রাম

2026-04-23T15:53:16+00:00
2026-04-23T15:53:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সিরিয়া সীমান্তে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
দখলকৃত গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ার সীমানার ভেতরে ঢুকে পড়েছে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী। অনুপ্রবেশের পর তারা সিরিয়ার দ্রুজ গ্রাম খাদেরের নিকটবর্তী একটি ভবনের ছাদে অবস্থান নিয়ে সেখানে ব্যারিকেড তৈরি করেছে। নতুন একটি ইসরায়েলি বসতি স্থাপনের অনুমোদনের দাবিতে তারা এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বসতি স্থাপনকারীরা আন্তর্জাতিক সীমান্ত রেখা অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে তাদের অবস্থানের জানান দেয়। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে বসতি স্থাপনের চূড়ান্ত সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবে না বলে ঘোষণা দিয়েছে। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার ফলে ওই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।  গোলান মালভূমি নিয়ে দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক বিরোধ বিদ্যমান। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই এলাকাটি সিরিয়ার অংশ হলেও ইসরায়েল তা দখল করে রেখেছে। এখন খোদ সিরিয়ার মূল ভূখণ্ডের কাছাকাছি গিয়ে বসতি স্থাপনের এই দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই অনুপ্রবেশের ঘটনায় সিরিয়া বা আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


/কহু


  বিষয়:   সিরিয়া  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: