‘রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের আকাঙ্খা অনুযায়ী রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ

2026-04-23T16:16:48+00:00
2026-04-23T16:16:48+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
‘রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম 
জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের আকাঙ্খা অনুযায়ী রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরে এসএসসি পরীক্ষার কেন্দ্র আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। 


এসময় কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ডা. শফিকুর রহমান। পরে কেন্দ্রটি পরিদর্শনের পর গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের আমির। 

এসএসসি ও এইচএসসি-এ দুটি পরীক্ষা শিক্ষার্থীদের ভিত্তি তৈরি করে মন্তব্য করে তিনি বলেন, এই শিক্ষার্থীদের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ হবে। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র রাজনীতি ঘিরে সহিংসতার ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ হওয়ার আঙ্গিনায় কেউ অমানুষের কাজ করুক, তা চায় না জামায়াত। 


/ইউএমএইচ
  বিষয়:   ডা. শফিকুর রহমান  রাজনীতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: