ভূমি সেবায় হয়রানি বন্ধে নাটোর-রাজশাহীতে ‘নতুন’ উদ্যোগ

নাটোর প্রতিনিধি

সারাদেশ

ভূমি অফিসগুলোতে সেবা প্রাপ্তিতে হয়রানি, অনিয়ম, দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে এখন থেকে দ্রুত মিলবে এর প্রতিকার। রাজশাহী বিভাগের

2026-04-23T21:18:46+00:00
2026-04-23T21:18:46+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভূমি সেবায় হয়রানি বন্ধে নাটোর-রাজশাহীতে ‘নতুন’ উদ্যোগ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:১৮ পিএম 
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুনসহ কর্মকর্তারা। ছবি : সময়ের আলো
ভূমি অফিসগুলোতে সেবা প্রাপ্তিতে হয়রানি, অনিয়ম, দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে এখন থেকে দ্রুত মিলবে এর প্রতিকার। রাজশাহী বিভাগের ৮টি জেলার উপ-উপজেলা সদর ভূমি অফিসগুলোতে এক যোগে এ সংক্রান্ত ব্যানার সাঁটানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা মডেল ভূমি অফিসে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশনা ও কর্মসূচির অংশ হিসাবে এ কার্যক্রম উদ্বোধন করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন।

Advertisement

এতে ই-নামজারি থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের ০১৭৬২-৬৯২১০৩ এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভূমিসংক্রান্ত যেকোনো অভিযোগ ০১৭০৬-৮৮৮৭৮৭ নম্বরে জানানো যাবে। অভিযোগ প্রমাণিত হলে গোপনীয়তা বজায় রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়াও ভূমি সেবা হটলাইন (১৬১২২) যেকোনো ভূমি অফিসে ঘুষের দাবি বা হয়রানির শিকার হলে ভুক্তভোগীরা সরাসরি ১৬১২২ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। এটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সচল থাকে এবং মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হয়।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনারসহ উপজেলার ৭টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বিভিন্ন বয়সি ভূমি সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   ভূমি সেবা  হয়রানি  নাটোর-রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: