মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে মাইন পেতে রাখা যে কোনো নৌযান দেখলেই গুলি চালিয়ে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশ দেন।
পোস্টে ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালীর পানিতে মাইন বসাচ্ছে— এমন যে কোনো নৌকা, যত ছোটই হোক, গুলি করে ডুবিয়ে দিতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। এর পাশাপাশি, এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা থাকবে না বলেও জানিয়েছেন তিনি।
এসময় ট্রাম্প দাবি করেন, মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে প্রণালীতে মাইন পরিষ্কারের কাজ করছে।
উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরানের মাঝে যুদ্ধবিরতি শুরু হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি অবরোধ আরোপে হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে।
/ইউএমএইচ