কুমিল্লা-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী নন-এসি বাসের ভাড়া এক লাফে ১০ টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল

2026-04-24T12:31:19+00:00
2026-04-24T12:35:59+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লা-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ১২:৩৫ পিএম  (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী নন-এসি বাসের ভাড়া এক লাফে ১০ টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে নতুন এই নির্ধারিত ভাড়া কার্যকর করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসগুলোর ভাড়া ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২৬০ টাকা করা হয়েছে। অন্যদিকে, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। 

বাস মালিক সমিতি সূত্র জানায়, তেলের দাম বাড়ায় সরকারের নির্দেশনা ও বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়ার এই পুনর্নির্ধারণ করা হয়েছে। 

কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, আমরা সরকারি নির্দেশনার বাইরে এক টাকাও বেশি ভাড়া নেব না। তেলের দাম বাড়ার কারণে সরকার নির্ধারিত হার অনুযায়ী যাত্রীপ্রতি মাত্র ১০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে।

এদিকে, আগাম ঘোষণা ছাড়া হঠাৎ ভাড়া বাড়ানোর ফলে শুক্রবার সকালে টার্মিনালগুলোতে যাত্রীদের সঙ্গে বাস শ্রমিকদের বাগবিতণ্ডা হতে দেখা যায়। ক্ষোভ প্রকাশ করে নিয়মিত যাতায়াতকারী এক যাত্রী বলেন, সবকিছুর দামই বাড়ছে, এখন যাতায়াত খরচও যদি এভাবে হুটহাট বাড়ানো হয়, তবে সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।


/কহু


  বিষয়:   বাস  ভাড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: