স্বরলিপির কণ্ঠে লাকী আখান্দের অপ্রকাশিত গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশীয় সংগীত জগতের অন্যতম কিংবদন্তি লাকী আখান্দের সুর করে রেখে যাওয়া অপ্রকাশিত আরও একটি গান মুক্ত হলো। দেশের আরেক প্রথিতযশা

2026-04-24T23:23:30+00:00
2026-04-25T17:03:18+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আনন্দ সময়
স্বরলিপির কণ্ঠে লাকী আখান্দের অপ্রকাশিত গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ৫:০৩ পিএম  (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
দেশীয় সংগীত জগতের অন্যতম কিংবদন্তি লাকী আখান্দের সুর করে রেখে যাওয়া অপ্রকাশিত আরও একটি গান মুক্ত হলো। দেশের আরেক প্রথিতযশা গীতিকবি গোলাম মোর্শেদের লেখা ‘না দুঃখ দিয়ে’ দিয়ে শিরোনামের এই গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী স্বরলিপি। প্রযোজনা সংস্থা গান জানালার ইউটিউব চ্যানেলে ২৪ এপ্রিল প্রকাশিত গানটির সংগীতায়োজনে ছিলেন সজীব দাস। 

গানটি প্রসঙ্গে গীতিকবি গোলাম মোর্শেদ বললেন, ‘লাকী ভাইয়ের জন্য আমি অনেক গানই লিখেছিলাম। তার কিছু তিনি গেয়ে গেছেন, কিছু সুর করা গান প্রকাশ হয়েছে অন্য শিল্পীদের কণ্ঠে, আর কিছু গান রয়ে গেছে অপ্রকাশিত। এই গানটি সবমিলিয়ে লাকী ভাইয়ের জন্য যতগুলো গান আমি লিখেছি তার মধ্যে অসম্ভব প্রিয় একটি গান। যদি বলতে হয়, তবে বলতে পারি আমার লেখা সবচেয়ে প্রিয় তিনটি গানের মধ্যে এটি একটি।’ 


তিনি আরও বলেন, ‘স্বরলিপি খুব সুরেলা একজন শিল্পী। তার গায়কী আমার দারুণ পছন্দের। লাকী ভাইয়ের এই গানটি আমার মনে হয়েছে স্বরলিপি ছাড়া আর কারও গলায় মানাবে না, সে কারণেই তাকে দিয়েই গানটি গাওয়ানো। আমি বিশ্বাস করি শ্রোতাদের ভালো লাগবে গানটি।’ 

গানটির শিল্পী স্বরলিপি বলেন, ‘এ আমার অসীম সৌভাগ্য যে লাকী আখান্দ স্যারের সুর করা গান আমি গাইতে পেরেছি। আর যা লিখেছেন আরেক গুণী গীতিকবি গোলাম মোর্শেদ ভাই। একজন শিল্পী হিসেবে অনেক গানই আমরা গাই। কিন্তু তার মধ্যেও কিছু গান থাকে একেবারেই নিজের জন্য, নিজের হয়ে যাওয়া গান। যা কিনা নিজের শিল্পীসত্তাতে প্রশান্তি এনে দেয়। এটি তেমনই একটি গান হয়ে থাকবে আমার জীবনে। কৃতজ্ঞতা গোলাম মোর্শেদ ভাইয়ের প্রতি এই গানটি আমাকে গাওয়ার সুযোগ করে দেবার জন্য।’

প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।

/কেএইচও


  বিষয়:   স্বরলিপি  কণ্ঠ  লাকী আখান্দ  অপ্রকাশিত গান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: