যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র নয়, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইসলামাবাদ যাচ্ছে ইরানের প্রতিনিধিদল। মার্কিন সূত্র ও ইরানের রাষ্ট্রীয়

2026-04-25T00:29:08+00:00
2026-04-25T00:29:08+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:২৯ এএম 
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্র নয়, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইসলামাবাদ যাচ্ছে ইরানের প্রতিনিধিদল। মার্কিন সূত্র ও ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম সিএনএন।

এর আগে পাকিস্তানি সূত্রগুলো জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ছোট প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে যেতে পারেন। অন্যদিকে ইরান বলছে, আরাঘচির এই সফর ছিল পূর্ব নির্ধারিত।

Advertisement
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা বলছে, ওমানের রাজধানী মাস্কাট সফরের আগে পাকিস্তানে যাবেন আরাঘচি। তিনি সেখানে পাকিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসতে পারেন।


পাকিস্তান আশা করছে, এই আলোচনার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার পথ খুললো। তবে এনিয়ে যুক্তরাষ্ট্র বা ইরান প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

সময়ের আলো/আআ
  বিষয়:   যুক্তরাষ্ট্র  পাকিস্তান  আলোচনা  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: