সৌদিতে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর যুবক নিহত

গোয়ালন্দ, রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)

2026-04-25T23:39:15+00:00
2026-04-25T23:39:15+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর যুবক নিহত
গোয়ালন্দ, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৯ পিএম 
মুরাদ শেখ (৩৬)। ছবি : সময়ের আলো
সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন মোবাইলে জানান, গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মুরাদ মারা যান। বর্তমানে তার মরদেহ জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

মরদেহ দ্রুত দেশে আনার জন্য তিনি বাংলাদেশ ও সৌদি সরকার, প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

জানা গেছে, দেশে মুরাদের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশু কন্যা এবং মাত্র ১০ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন জানান, মুরাদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে তার বড় ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
  বিষয়:   সৌদি  আরব  দাম্মাম  শহর  জুবাইল  সড়ক  দুর্ঘটনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: