ডায়ানাকে হারিয়ে শেষ ষোলোতে বেনচিচ

ক্রীড়া ডেস্ক

খেলা

মাদ্রিদের লাল দুর্গে আরও একবার নিজের জাত চেনালেন নারীদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগারো নম্বরে থাকা সুইজারল্যান্ডের তারকা বেলিন্ডা বেনচিচ। ২০২৬ মৌসুমে

2026-04-26T04:49:43+00:00
2026-04-26T04:49:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
ডায়ানাকে হারিয়ে শেষ ষোলোতে বেনচিচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ এএম   (ভিজিট : ১৯)
সংগৃহীত ছবি
মাদ্রিদের লাল দুর্গে আরও একবার নিজের জাত চেনালেন নারীদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগারো নম্বরে থাকা সুইজারল্যান্ডের তারকা বেলিন্ডা বেনচিচ। ২০২৬ মৌসুমে নিজের দুর্দান্ত ছন্দ ধরে রেখে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বর তারকা ডায়ানা স্নাইডারকে সরাসরি সেটে হারিয়ে মাদ্রিদ ওপেনের নারী এককে শেষ ষোলো নিশ্চিত করেছেন এই সুইস তারকা। ১ ঘণ্টা ৫২ মিনিটের এক লড়াই শেষে বেনচিচের জয়ী স্কোরলাইন ৬-২, ৭-৬। মাদ্রিদ ওপেনের এই 

তৃতীয় রাউন্ডের জয়টি গত মাসে হার্ড-কোর্টে স্নাইডারের বিপক্ষে বেনচিচের ৬-৩, ৬-৩ ব্যবধানের জয়েরই যেন পুনরাবৃত্তি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা বেনচিচ চলতি মৌসুমে ক্লে-কোর্টে কতটা ধারাবাহিক, তা এই ম্যাচেই স্পষ্ট হয়েছে। এই টুর্নামেন্টের আগে পেত্রা মারচিনকো এবং সারা বেজলেকের বিপক্ষে টানা দুই সেটে জয় পেয়েছিলেন তিনি। কেবল গত কোয়ার্টার ফাইনালে ম্যাডিসন কিসের কাছে ঘাম ঝরানো হার ছাড়া বেনচিচের জয়রথ এখন পর্যন্ত অপ্রতিরোধ্য।

অন্যদিকে ডায়ানা স্নাইডার এই ম্যাচে নেমেছিলেন দারুণ আত্মবিশ্বাস নিয়ে। লেয়লা ফার্নান্দেজ এবং জেসিকা বোজাস মানেইরোকে হারিয়ে ক্লে-কোর্টে নিজের শক্তির জানান দিয়েছিলেন এই রাশিয়ান। তবে শীর্ষ সারির খেলোয়াড়দের বিপক্ষে গেলেই যেন খেই হারিয়ে ফেলছেন তিনি। সম্প্রতি এলেনা রিবাকিনা কিংবা জেসিকা পেগুলার মতো সেরা পাঁচের খেলোয়াড়দের কাছে হার মানার পর এবার বেনচিচের অভিজ্ঞতার কাছেও নতি স্বীকার করতে হলো তাকে।

ম্যাচের প্রথম সেটটি সহজেই ৬-২ ব্যবধানে জিতে নেন বেনচিচ। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেন স্নাইডার। লড়াই গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই মুহূর্তগুলোতে নিজের নিয়ন্ত্রণ হারাননি বেনচিচ। ৮-৬ ব্যবধানের শ্বাসরুদ্ধকর টাইব্রেকার জয় করে স্নাইডারের স্বপ্ন ভেঙে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পা রাখেন তিনি।

মাদ্রিদ ওপেনের রাউন্ড অব থার্টি টুয়ের আরেক ম্যাচে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ের ২৪ নম্বরে থাকা কানাডার লেলাহ ফার্নান্দেজের কাছে ২-১ সেটে হেরে বিদায় নিয়েছেন ১৫ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের ইভা জোভিক। প্রথম সেটে লেলাহকে ৬-৩ গেমে হারিয়ে ১-০ সেটে এগিয়ে যান জোভিক। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে ১-১ সেটে সমতায় ফেরেন লেলাহ। তৃতীয় সেটে লেলাহর সঙ্গে পেরে ওঠেননি জোভিক। ৬-২ গেমে সহজেই ম্যাচ জিতে নেন লেলাহ ফার্নান্দেজ।

মাদ্রিদ ওপেনের শেষ ৩২-এর লড়াইয়ে দাপুটে জয় পেয়েছেন মিররা আন্দ্রেভা এবং আনা বোন্দার। টুর্নামেন্টের ৯ নম্বর বাছাই মিররা আন্দ্রেভা। ম্যাচের শুরু থেকেই গ্যালফির ওপর চড়াও হয়ে খেলেন তিনি। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটে আরও বিধ্বংসী হয়ে ওঠেন আন্দ্রেভা। শেষ পর্যন্ত ৬-৩, ৬-২ গেমের সহজ জয়ে কোর্ট ছাড়েন এই তরুণ তুর্কি। 

অন্য ম্যাচে লুদমিলা সামসোনোভাকে হারিয়ে চমক দেখিয়েছেন হাঙ্গেরির আনা বোন্দার। টাইব্রেকারে নিজের স্নায়ু ধরে রেখে প্রথম সেট ৭-৬ ব্যবধানে জিতে নেন বোন্দার। প্রথম সেটের সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দ্বিতীয় সেটে সামসোনোভাকে দাঁড়াতেই দেননি তিনি। ১-৬ গেমে দ্বিতীয় সেট জিতে সরাসরি সেটে জয় নিশ্চিত করেন বোন্দার।


  বিষয়:   ডায়ানা  বেনচিচ  টেনিস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: