আইসিসির কাঠগড়ায় নাহিদা ও শারমিন

ক্রীড়া প্রতিবেদক

খেলা

রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন

2026-04-26T04:51:42+00:00
2026-04-26T04:51:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
আইসিসির কাঠগড়ায় নাহিদা ও শারমিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৫১ এএম 
সংগৃহীত ছবি
রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। 

গত বুধবারের সেই ম্যাচে লেভেল-১ পর্যায়ের অপরাধ করায় উভয়কেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির ২.৫ ধারা অনুযায়ী কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে বিদ্রুপ বা উসকানিমূলক অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ।

 লঙ্কান ইনিংসের ১৭তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হওয়ার পর তাকে প্যাভিলিয়নের দিকে ইশারা করে ‘সেন্ড-অফ’ দেন নাহিদা, যা আচরণবিধির পরিপন্থী। অন্যদিকে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন শারমিন সুলতানা। 

আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শারমিনকে আউট হওয়ার পর ব্যাটের দিকে ইশারা করতে ও মাঠ ছাড়তে দেরি করতে দেখা যায়। আর্থিক জরিমানার পাশাপাশি দুই খেলোয়াড়ের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তাদের প্রথম অপরাধ। ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের দেওয়া এই শাস্তি নাহিদা ও শারমিন উভয়েই মেনে নিয়েছেন। 

তারা নিজেদের দায় স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচের দায়িত্বে থাকা মাঠের আম্পায়ার ইলোইস শেরিডান ও রোকেয়া সুলতানা এবং তৃতীয় ও চতুর্থ আম্পায়ার যথাক্রমে ডলি রানী সরকার ও সাথিরা জাকির এই অভিযোগগুলো আনেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   আইসিসি  শাস্তি  নাহিদা  শারমিন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: