ঝুম বৃষ্টিতে বাসায় যেভাবে সুন্দর সময় কাটাবেন

সময়ের আলো ডেস্ক

ফিচার

টানা দাবদাহের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। তীব্র গরমের মধ্যে এ যেন প্রকৃতির শীতল স্পর্শ। বৃষ্টিস্নাত এ দিনে বাড়িতে থাকলে

2026-04-26T17:43:10+00:00
2026-04-26T17:43:10+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
ফিচার
ঝুম বৃষ্টিতে বাসায় যেভাবে সুন্দর সময় কাটাবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
টানা দাবদাহের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। তীব্র গরমের মধ্যে এ যেন প্রকৃতির শীতল স্পর্শ। বৃষ্টিস্নাত এ দিনে বাড়িতে থাকলে কিছু উপায়ে শীতল প্রশান্তিতে উপভোগ করতে পারেন সময়টি।

ঘরে দীর্ঘসময় বসে থাকলে এতে সময় সহসা কাটে না। তাই সময়টাকে উপভোগ্য করে তুলতে কিছু বিশেষ আয়োজন রাখতে পারেন বৃষ্টিভেজা দিনে। 

গান ও ফুলের সৌরভ : বৃষ্টির সময়টাকে উপভোগ করতে বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান কিংবা বৃষ্টির এমন গান বাজিয়ে দিন। বাড়ির ফুলদানিতে রাখুন কিছু তাজা ফুল। তাজা ফুল হাতের কাছে না পেলে ফুলের কোনো এয়ার ফ্রেশনার বাড়িতে স্প্রে করুন। মিষ্টি সুগন্ধ দ্রতই আপনার ফুরফুরে মেজাজ তৈরি করবে।

বিশেষ খাবার : প্রিয়জনদের জন্য বৃষ্টিভেজা দিনে খাবারে রাখতে পারেন কিছু স্পেশাল খাবার। বাড়িতে বিকেলের নাশতায় আজ তৈরি করতে পারেন স্যুপ, নুডলস, চাইনিজ সবজি, খিচুড়ি, স্পেশাল মসলা চা, মুড়ি-চানাচুর ইত্যাদি।


কবিতা ও চা পার্টি : বৃষ্টিভেজা বিকেল বা সন্ধ্যার মিষ্টি বাতাস উপভোগ করতে বারান্দায় বসতে পারেন। মিষ্টি ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে পড়তে পারেন কবিতা আর চায়ের চুমুকের সঙ্গে আড্ডার ঝড় তুলতে পারেন দেশ-বিদেশের সাহিত্য নিয়ে।

চিঠি লেখা ও ইনডোর খেলা : ব্যস্ত সময়ে যদি প্রিয়জনকে সময় দিতে না পারেন তবে তাকে মনে করে বৃষ্টি ভেজা এ দিনেই লিখে নিতে পারেন একটি আবেগী চিঠি। বাড়িতে থাকা পরিবারের সব সদস্যদের নিয়ে মুহূর্তটি উদ্‌যাপন করতে খেলতে পারেন লুডু, দাবা, কেরামের মতো জনপ্রিয় ইনডোর খেলাগুলো। 

বৃষ্টিতে ভেজা : চাইলে বৃষ্টিতে ভিজতে পারেন। ঠান্ডা লাগার ভয় কাটাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে বৃষ্টির ধারা উপভোগ করতে পারেন। বারান্দা বা জানালা থেকে হাত বাড়িয়েও উপভোগ করতে পারেন বৃষ্টির শীতল স্পর্শ

সময়ের আলো/আআ


  বিষয়:   ঝুম  বৃষ্টি  বাসা  সুন্দর  সময় 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: