ইসরায়েলি হামলায় ২ শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে এক গর্ভবতী মা এবং তার দুই সন্তান নিহত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া

2026-04-26T21:11:59+00:00
2026-04-26T21:11:59+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি হামলায় ২ শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:১১ পিএম 
সংগৃহীত ছবি
ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে এক গর্ভবতী মা এবং তার দুই সন্তান নিহত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে চালানো হামলায় তাদের মৃত্যু হয়।

আনাদোলু এজেন্সির তথ্য মতে, নিহত নারীর স্বামী ও শিশুদের পিতা খালেদ আল-তানানি জানান, তারা ভেবেছিল ওই স্থানটি নিরাপদ। ঘোষিত যুদ্ধবিরতির সময়েই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলিদের এমন হামলা এ অঞ্চলে বেসামরিক মানুষের জন্য চলমান ঝুঁকি ও অনিশ্চয়তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

Advertisement
২০২৫ সালের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। তবে ইসরায়েলের বিরুদ্ধে বহুবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গত ১৪ এপ্রিল গাজার মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল দুই হাজার ৪০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার মধ্যে হত্যাকাণ্ড, গ্রেফতার, অবরোধ এবং অনাহারের মতো নীতিও অন্তর্ভুক্ত রয়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরে ৯৭২ জন ফিলিস্তিনি নিহত এবং দুই হাজার ২৩৫ জন আহত হয়েছেন।

২০০৭ সাল থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্তমানে তীব্র মানবিক সংকট চলছে। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে অবকাঠামো, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং বিপুলসংখ্যক মানুষ মৌলিক সেবা ও আশ্রয়ের অভাবে ভুগছেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   ইসরায়েল  হামলা  শিশু  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: