বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ভারতের দক্ষিণী অভিনেত্রী ও বিগ বস তারকা আশু রেড্ডির বিরুদ্ধে। এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা

2026-04-27T09:33:10+00:00
2026-04-27T09:33:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ, মামলার মুখে অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ এএম 
অভিনেত্রী আশু রেড্ডি। সংগৃহীত ছবি
আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ভারতের দক্ষিণী অভিনেত্রী ও বিগ বস তারকা আশু রেড্ডির বিরুদ্ধে। এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে লন্ডনে কর্মরত একজন সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন আশু। এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। 

জানা গেছে, অভিনেত্রী আশু রেড্ডি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাৎ করেন সেই যুবকের কাছ থেকে। এমন অভিযোগের জেরে ভারতের হায়দ্রাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে এই মামলা নথিভুক্ত হয়। সেখানেই উল্লেখ করা হয় এ তথ্য।

ভুক্তভোগী যুবকের নাম ওয়াই ভি ধর্মেন্দ্র। তার বাবা সত্যনারায়ণ এই অভিযোগ দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে আশু রেড্ডি লন্ডনে ভ্রমণে গেলে সেখানে ধর্মেন্দ্রর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং অভিনেত্রী তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। 

এদিকে এই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই মুখ খোলেন আশু রেড্ডি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, আমার সম্মতি ছাড়া কোনো ধরনের ভুয়া খবর বা তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত ও সংবাদমাধ্যমকে তথ্য প্রচারের ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।


দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ এবং ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস তেলেগু’। এই শো-তে অংশ নেওয়ার পরই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   বিয়ে  প্রলোভন  অর্থ  আত্মসাৎ  অভিযোগ  মামলা  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: