হাটহাজারী থেকে জঙ্গল সলিমপুরের ওসমান গণি মনা গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম জেলার হাটহাজারী থেকে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি ওসমান গণি প্রকাশ মনাকে (৩৫) অস্ত্র, গুলি, চাকু, একাধিক

2026-04-27T16:40:56+00:00
2026-04-27T16:41:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাটহাজারী থেকে জঙ্গল সলিমপুরের ওসমান গণি মনা গ্রেফতার
হাটহাজারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ৪:৪১ পিএম
ওসমান গণি প্রকাশ মনা ও তাকে গ্রেফতারের সময় পাওয়া অস্ত্র, গুলি, চাকু, একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম জেলার হাটহাজারী থেকে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি ওসমান গণি প্রকাশ মনাকে (৩৫) অস্ত্র, গুলি, চাকু, একাধিক মোবাইল ফোন ও নগদ টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নস্থ একটি পাঁচতলা ভবন থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও হাটহাজারী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উল্লিখিত স্থান থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা ও বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্য মতে পলাতক আরও দুই আসামি হৃদয় (৩০) ও রাজুর (৩২) সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে এবং সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮টি মামলা রয়েছে। 

হাটহাজারী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সময়ের আলো/জোই


  বিষয়:   হাটহাজারী  জঙ্গল সলিমপুর  ওসমান গণি মনা  গ্রেফতার  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: